গাজীপুর

গাজীপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

গাজীপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষের নিহতের লাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ এর লাশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক অনিক মন্ডল (২৫) এবং আরোহী রিয়াদ মন্ডল (২২) নিহত হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অনিক ও রিয়াদের মৃত্যু হয়। সেদিন সন্ধ্যায় উপজেলার শৈলাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক অনিক উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে ও আরোহী একই গ্রামের শামীম আল মামুনের ছেলে রিয়াদ মন্ডল।

নিহত অনিকের চাচাতো ভাই মাজেদুর রহমান রায়হান বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শৈলাট বাজার থেকে মোটরসাইকেলে কাচিনা যাওয়ার পথে শিপ্রা গার্মেন্টের সামনে পৌঁছানো মাত্রই একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি জানান, এতে অনিক ও রিয়াদ গুরুতর আহত হন। পরে অনিককে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল এবং রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রিয়াদ ও অনিক রাত ১১টার দিকে মারা যান।

বিষয়:নিহত মৃত্যু সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনায় নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…