জনপদ

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহে বাস দুর্ঘটনায় আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর আহত ও নিহতের খবর সংগ্রহ করছে স্থানীয় মানুষ।. Channel i News – চ্যানেল আই নিউজ

শেখ মহিউদ্দিন: ময়মনসিংহের তারাকান্দা এলাকায় দুই বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ময়মনসিংহের শেরপুর মহাসড়কে সকাল সাড়ে ৮ টার দিকে তারাকান্দা উপজেলার কোদালধর বাজারের রামচন্দ্রপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, দুটি বাস দুটি মুখোমুখি সংঘর্ষের পর সড়কের পাশের জমিতে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

বিষয়:নিহত ২ বাস সংঘর্ষ ময়মনসিংহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…