চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত ২

এস কে রাসেল এস কে রাসেল
৫:২২ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২৪
কিশোরগঞ্জ, জনপদ
A A
কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত ২, রেলওয়ে ব্রিজে ট্রেন চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ভৈরবে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে ছিটকে নিচে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত নারীর বয়স আনুমানিক ২৫ এবং পুরুষের বয়স আনুমানিক ৩৫।

স্থানীয়রা জানান, ওই নারী ও পুরুষ মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ২৯নং রেল ব্রিজ হেঁটে পার হতে থাকে। এই সময় বিপরীত দিক থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে তারা ছিটকে ব্রিজের নিচে পড়ে গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রথমে নারীকে মৃত ঘোষণা করেন। এর একঘণ্টা পর আহত পুরুষও মারা যান।

ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রাকিব উদ্দিন বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয়ের এক নারী ও পুরুষকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানকার কর্তব্যরত চিকিৎসক নারীকে মৃত ঘোষণা করেন। এর ১ ঘণ্টা পর আহত অপর ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে ছিটকে নিচে পড়ার কারণে গুরুতর আহত হন।

ভৈরব উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, তাদের পরিচয় শনাক্ত না করা গেলেও ধারণা করা যাচ্ছে তারা স্বামী-স্ত্রী।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ পাঠানোর প্রস্তুতি চলছে। এ ছাড়া তাদের পরিচয় শনাক্তের চেষ্টায় কাজ করছে পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জট্রেনভৈরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT