কক্সবাজার

কক্সবাজার মহাসড়কে লরির ধাক্কায় নিহত ২

বিপরীতমুখী ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত, ঘটনাস্থলে লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার মহাসড়কে লরির ধাক্কায় একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত, ঘটনাস্থলে লোকজন উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষা গ্রামের বাসিন্দা মো. হেলাল উদ্দিনের ছেলে মো. সোহেল (১৮) ও একেই গ্রামের বাসিন্দা জনাব আলীর ছেলে মো. সিফাত (১৮)।

চকরিয়ার চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ওসি আরিফুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আরিফুল আমিন বলেন, দুর্ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে চেষ্টা করছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে। লরিটি জব্দ করা হয়েছে। তবে চালককে ধরা সম্ভব হয়নি।

বিষয়:কক্সবাজার নিহত ২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…