চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে ২ কৃষক অপহরণ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:০৯ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
পাহাড়ি অঞ্চলের সবুজ বনাঞ্চল ও ছোট ঘরগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রিক সন্ত্রাসীরা আরও দুই কৃষককে অপহরণ করেছে। 

অপহৃতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়ার নুরু ইসলামের ছেলে মো. আবছার (২৮) এবং পূর্ব মহেশখালিয়া পাড়ার ফকির মোহাম্মদের ছেলে নুরুল আলম (২৩)।

মঙ্গলবার ১৫ অক্টোবর সকাল ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কম্বনিয়া পাড়ার পাহাড় সংলগ্ন কৃষি জমিতে কৃষি কাজ করার সময় ২ কৃষককে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

নুর আহমদ আনোয়ারী জানিয়েছেন, কম্বনিয়া পাড়ার পাহাড় সংলগ্ন কৃষি জমিতে কৃষি কাজ করার সময় ২ কৃষককে অপহরণ করা হয়। পাহাড়ে অবস্থান নেয়া রোহিঙ্গা সন্ত্রাসীরা এ অপহরণে জড়িত। এখন পযন্ত তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি এবং কোনো ধরনের মুক্তিপণ দাবিও করেনি। বিষয়টি পুলিশ ও প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে অবহিত হওয়ার পর পুলিশ উদ্ধারে কাজ করে যাচ্ছে।

এদিকে গত শনিবার দিবাগত রাতে টেকনাফের বাহারছড়া থেকে অপহৃত বেলাল উদ্দিনকে (৩২) ৩ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। অপহৃতের স্বজনরা জানিয়েছেন, সন্ত্রাসী এখনও ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে যাচ্ছে। এত টাকা দেয়া সম্ভবও হচ্ছে না। পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর থেকে অপহৃতকে উদ্ধারে পাহাড়ি এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণটেকনাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT