চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে পৃথক স্থানে ২ জনের মরদেহ উদ্ধার

সোহেল তালুকদার সোহেল তালুকদার
২:২৩ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
টাঙ্গাইলে পৃথক স্থানে ২ জনের মরদেহ উদ্ধার, স্থানীয়রা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ঘাটাইলের পৃথক স্থান থেকে ২ জন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বানিয়াপাড়া ও কাশতলা ভিটিবাড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাজ্জাদ হোসেন ইমন। সে কাশতালা গ্রামের ইছহাক আলীর ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কাটা-ছেঁড়ার চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

এদিকে কাশতলা ভিটিবাড়ি এলাকার একটি পুকুর থেকে রোববার সকালে সাজ্জাদ হোসেন ইমন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে ঘাটাইল থানার উপ পুলিশ পরিদর্শক রুবেল রানা জানান, ঘটনাস্থল থেকে ২টি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ২টি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলপৃথক স্থানেমরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT