১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
আজ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সাথে সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আগামী ১৪ সেপ্টেম্বর বিকেলে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গত ১৫ বছরে নিহতদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কর্মসূচি ও ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি।







