গাইবান্ধা

গাইবান্ধায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, গাইবান্ধা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহর এলাকায় পুকুরের পানিতে ডুবে আবিদ মিয়া (১১) ও লাবিব মিয়া (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুর ২টার দিকে পলাশবাড়ীর ড্রীমল্যান্ড এলাকার বৈরিহরিনমারী নামক স্থানে এ ঘটনা ঘটে।

মৃত আবিদ মিয়া বৈরীহরিনমাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও লাবিব মিয়া আব্দুল আজিজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে চারদিক খাল-পুকুর পানিতে ভরে গেছে। এরই মধ্যে ওই পুকুরে অন্য শিশুদের সঙ্গে আবিদ ও লাবিব গোসল করতে যায়। সেখানে হঠাৎ পানিতে ডুবে এ দু’জনের মৃত্যু হয়।

এ বিষয়ে পলাশাবড়ী থানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, বৈরীহরিনমাড়ী এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিষয়:গাইবান্ধা পানিতে ডুবে শিশুর মৃত্যু শিশুর মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…