যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।
এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও রয়েছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ।
তারই ধারাবাহিকতায় ঈদের দিনে চ্যানেল আইয়ে থাকছে যেসব অনুষ্ঠান:
সিনেমা
ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে ওয়াজেদ আলী সুমন নির্মিত বাংলা চলচ্চিত্র ‘ছায়া’। এ ছবিতে অভিনয় করেছেন আসিফ নুর, বুবলী, সুষমা সরকার, সিমরিন লুবাবা প্রমুখ।
টেলিফিল্ম
ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘চাঁদের হাট ২’। রচনা ও পরিচালনা কে এম সোহাগ রানা। অভিনয়ে তৌসিফ, কেয়া পায়েল, মুনিরা মিঠু, ড. এজাজ, কে এম সোহাগ রানা প্রমুখ।
ঈদের দিন বিকেল ৪টা ৩০ মিনিটে রয়েছে টেলিফিল্ম ‘ক্ষতিপূরণ’। রচনা সিদ্দিক আহমেদ, পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে ইয়াশ রোহান, মালাইকা চৌধুরী।
নাটক
রাবেয়া খাতুনের গল্পে নাটক ‘লেখক’, পরিচালনায় আবুল হায়াত। অভিনয়ে তৌকীর আহমেদ, বিজরী বরকতউল্লাহ, আবুল হায়াত প্রমুখ। প্রচারিত হবে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
এদিন রাত সাড়ে ৯টায় রয়েছে নাটক ‘মন মঞ্জিলে’। রচনা ও পরিচালনায় হাসিব হোসাইন রাখি। অভিনয়ে তৌসিফ ও তটিনী।
এছাড়া এদিন বিকেল ৫টা ৪০ মিনিটে থাকছে ঈদের বিশেষ সংগীতানুষ্ঠান। ৬টা ১০ মিনিটে থাকছে অনিমেষ আই পরিচালিত ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘ছোটকাকু রহস্য’।







