ঈদের দিন: যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়
ঈদের দিনে চ্যানেল আইয়ের পর্দায় যা যা থাকছে

ঈদের দিন চ্যানেল আই অনলাইনের পর্দায় বিভিন্ন পেশার মানুষ আনন্দে মেতে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ।
তারই ধারাবাহিকতায় ঈদের দিনে চ্যানেল আইয়ের পর্দায় যা যা থাকছে
সিনেমা: ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে দর্শক দেখবেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভাগ্য’। ছবিটি পরিচালনা করেছেন মাহবুবুর রশিদ মুন্না। অভিনয়ে মুন্না, নিপুন আক্তার, মাসুম আজিজ, সাবিহা জামান প্রমুখ।
টেলিফিল্ম: কাজল আরেফিন অমির পরিচালনায় টেলিফিল্ম ‘কিডনি’। অভিনয়ে জিয়াউল হক পলাশ, চাষি আলম, মারজুক রাসেল, শরীফ আহমেদ জীবন প্রমুখ। এটি দেখা যাবে দুপুর ২টা ৩০ মিনিটে।






