চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানী থেকে একই দিনে চার যুবক নিখোঁজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ১৫, জুন ২০১৭
অপরাধ
A A

রাজধানীর বনানী থেকে একই দিনে চার যুবক নিখোঁজ হয়েছে।এদের মধ্যে তিনজন বনানীর একটি আইটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এই তিনজনের মধ্যে দুই জন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

নিখোঁজ যুবকরা হলেন- হাসান মাহমুদ (২৬), ইমাম হোসেন (২৭), কামাল হোসেন (২৪) ও তাওহীদুর রহমান (২৬)। গত ৩ জুন তারা নিখোঁজ হয়েছেন বলে তাদের স্বজনদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এ বিষয়ে বনানী থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, নিখোঁজ চারজনের মধ্যে হাসান, ইমাম ও কামাল বনানী এলাকার একটি আইটি ফার্মে চাকরি করেন। অপরজন তাওহীদুর রহমানের বাবা মহাখালী এলাকার একটি মসজিদের মোয়াজ্জিন। এ ছাড়া নিখোঁজ তিনজন চট্টগ্রামের একই পরিবারে বিয়ে করেছেন।

Banglabid

বনানী থানার উপপরিদর্শক বজলুর রহমান জানান, গত ৩ জুন রাতে কামালের মামা রশিদ আলম থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে তিনি উল্লেখ করেন, ওই দিন থেকে তার ভাগিনা কামাল ও তার সহকর্মী হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে তাদের আরেক সহকর্মী ইমামের সহযোগিতা চাইলে ওই দিন বিকেলে বনানীর চেয়ারম্যান বাড়িতে তার সঙ্গে সাক্ষাৎ হয় ও কামালের একটি ছবি দিয়ে খুঁজতে সাহায্য চান। এর পর থেকে ইমামেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

তিনি আরও জানান, ৪ জুন ইমাম হোসেনের বাবা বিল্লাল হোসেন ছেলে নিখোঁজ হয়েছে মর্মে থানায় আরেকটি সাধারণ ডায়েরি করেন। এই দুই জিডি তদন্ত করতে গিয়ে দেখা গেছে, ওই দিন থেকে তাওহীদুরও নিখোঁজ রয়েছেন।

বজলুর রহমান বলেন: নিখোঁজদের মধ্যে কামাল নিউ ইস্কাটনের দিলু রোডের জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করে ইন্টারকম ট্রেড ইন্টারন্যাশনাল ও টেলেক্স লিমিটেড নামে একই মালিকের দুটি প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা হিসেবে চাকরি শুরু করেন। ইমাম ও হাসান ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ট্রিপল-ই থেকে অনার্স ও মাস্টার্স করে টেলেক্স লিমিডেটে চাকরি নেন। হাসান ওই প্রতিষ্ঠানের ম্যানেজার ও ইমাম, সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। তাওহীদ কোনো কাজ করতেন না। তবে তার বাবা মহাখালীর একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজ করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Reneta

তাছাড়া হাসান, ইমাম ও কামাল চট্টগ্রামে একই পরিবারে বিয়ে করেছেন বলে জানান তদন্ত কর্মকর্তা।

এর আগে গত বছরের ১ ডিসেম্বর রাজধানীর বনানী এলাকা থেকে একসঙ্গে চার যুবক নিখোঁজ হয়েছিলেন। তারা হলেন- সাফায়েত হোসেন, জায়েন হোসেন খান পাভেল, সুজন ও মেহেদী হাওলাদার। এদের মধ্যে সাফায়েত ও পাভেল নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী।

গত ১৮ এপ্রিল মেহেদী হাওলাদার এবং ২৮ মে সুজন ও পাভেলকে মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা।তবে এখনো সাফায়েত হোসেন নিখোঁজ রয়েছে।

এছাড়াও গত বছরের ৩০ নভেম্বর ঢাকা ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকা থেকে কেয়ার মেডিকেল কলেজের শিক্ষার্থী ইমরান ফরহাদ ও ৫ ডিসেম্বর বনানী এলাকা থেকে সাঈদ আনোয়ার খান নামে আরও দুই তরুণ নিখোঁজ হন। তাদের সন্ধান এখনো মিলেনি।

কে বা কারা এবং কেন তাদের তুলে নিয়েছিল এ বিষয়ে এখনো কোনো তথ্য মেলেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিখোঁজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের সাথে ট্রানজিটসহ তিনটি পদ্ধতিতে পণ্য পরিবহন হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

আবগারি শুল্ক প্রত্যাহার প্রশ্নে অর্থমন্ত্রী কী জিদ ধরেই থাকবেন?

পরবর্তী
আবগারি শুল্ক

আবগারি শুল্ক প্রত্যাহার প্রশ্নে অর্থমন্ত্রী কী জিদ ধরেই থাকবেন?

স্বরাষ্ট্রমন্ত্রী

কর্তব্যরত অবস্থায় ৯ বছরে পুলিশের ৬৪৯ সদস্য নিহত

সর্বশেষ

ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT