চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাকিব-রিয়াদের জুটি নতুন উদাহরণ’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:৩৫ অপরাহ্ণ ১০, জুন ২০১৭
স্পোর্টস
A A

ওয়ানডে ক্রিকেটে দুশ রানের জুটি পাওয়া যাবে কয়েক ডজন। কার্ডিফে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের ২২৪ রানের জুটি সে বিচারে হয়তো নতুন ইতিহাস নয়। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের যে চিত্র ছিল সেখান থেকে মূল্যায়ন করলে পঞ্চম উইকেট জুটি যেন রূপকথা। জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারের সাবেক কোচ নাজমুল আবেদিন ফাহিম মনে করেন এই জুটি বাংলাদেশের ক্রিকেটে নতুন উদাহরণ সৃষ্টি করেছে।

‘এতদিন তো উদাহরণ দিতাম বাইরের দেশের ক্রিকেটাররা এটা করলো, ওটা করলো। এখন আমাদের ক্রিকেটেই যুক্ত হলো। এখন ঘরের মধ্যেই উদাহরণ দাঁড়িয়ে গেল। বাইরের উদাহরণ দিতে হবে না। সামনের দিনগুলোর জন্য এটা একটা বিশাল ব্যাপার।’

টার্গেট ২৬৫। জয়ের সুযোগ দুই দলেরই সমান। ৩৩ রান তুলতেই চার উইকেট হারিয়ে বসলো বাংলাদেশ। হারের ব্যবধান কমানোর চেষ্টা করা ছাড়া কী ভাবার থাকে তখন! হার-জিতের কথা না ভেবে উইকেটে টিকে থাকার চেষ্টা করলেন সাকিব ও মাহমুদউল্লাহ। দুই ব্যাটসম্যান সেঞ্চুরি করে ম্যাচ জেতালেন। উইকেট পড়ল আর মাত্র একটি। সাকিব ১১৪ করে যখন ফেরেন জয় থেকে ৮ রান দূরে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ১০২ রানে অপরাজিত থেকে ম্যাচ বের করে নিলেন ১৬ বল হাতে রেখে। ধ্বংসস্তূপ থেকে এভাবে যে ফিরে আসা যায় তার নতুন নজির গড়ল বাংলাদেশ। তা দেখে মুগ্ধ নাজমুল আবেদিন।

‘লংগার ভার্সনে অনেক বাজে অবস্থা থেকে বাংলাদেশকে ফিরে আসতে দেখেছি। ওয়ানডেতে প্রথম। চারটা উইকেট পড়ে গেছে। বড় টার্গেট সামনে। সেটা চেজ করতে চাওয়া এবং চেষ্টা করা। এই কাজ যেকোনো ব্যাটসম্যানের জন্য কঠিন। দুর্দান্ত এই অভিজ্ঞতা হয়তো ক্রিকেট ইতিহাসে খুব কম আছে। ২২৪ রানের পার্টনারশিপ হয়তো পাওয়া যাবে। কিন্তু এত বাজে অবস্থা থেকে আসাটা কিন্তু বিরল। এখানেই সবচেয়ে বড় কৃতিত্ব এই দুই ব্যাটসম্যানের।’

বিরল জুটি গড়ে জয়ের পেছনে বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতার বড় পরিবর্তন ভূমিকা রেখেছে বলে মনে করেন নাজমুল আবেদিন, ‘গত দুই বছরে বেশ কয়েকটি সিরিজে ভালো করায় তাদের মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে। টিমের পরিকল্পনার বাইরে গিয়েও হয়তো তারা বড় বড় স্বপ্ন দেখে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT