চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিযোগিতায় টিকে থাকতে অনুসন্ধানী সংবাদ করার পরামর্শ দিলেন শাইখ সিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ১০, জুন ২০১৭
বাংলাদেশ
A A

সময় এসেছে গণমাধ্যমে উন্নয়ন ইস্যুতে জোর দেয়া এবং অনুসন্ধানী সাংবাদিকতার। না হলে প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ পিআইবি’র প্রশিক্ষণার্থী সাংবাদিকদের উদ্দেশে এই পরামর্শ চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ এবং  পিঅাইবির মহাপরিচালক শাহ আলমগীরের।

বাংলাদেশ ইলেকট্রনিক মিডিয়া সম্পর্কে বাস্তব ধারণা নিতে চ্যানেল আই কার্যালয়ে পরিদর্শনে আসেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের ৪০ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা। প্রথমেই চ্যানেল আই এর পক্ষ থেকে স্বাগত জানানো হয়। সেসময় তাদেরকে চ্যানেল আই সম্পর্কে জানাতে প্রদর্শন করা হয় প্রামাণ্যচিত্র।

পরিদর্শনে শিক্ষার্থীদের উদ্দেশে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম, সাংবাদিকদের বিকাশ ঘটেছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু গুণগত মান বাড়েনি। খুব হতাশার সঙ্গে বলতে হয় এই পেশা যেভাবে গুণগত মান বৃদ্ধি হওয়ার কথা ছিল সেটি হয়নি। সাংবাদিক পেশা ঝুঁকিপূর্ণ পেশা, এই পেশায় একজন সাংবাদিক ও সংবাদ মাধ্যমকে যতটুকু সততা অার দক্ষতা নিয়ে বেড়ে ওঠা উচিত সেটি লক্ষ্য করা যায় না।

‘তবে যারা এই পেশায় আসতে চান তাদের অবশ্যই সাংবাদিকতার মূল জায়গায় পরিস্কার থাকতে হবে। এবং এখন পর্যন্ত সংবাদ বলতে যেগুলো বুঝি সেগুলো থেকে বেরিয়ে এসে বেশি করে গঠনমূলক ও অনুসন্ধানমূলক সংবাদ করা উচিত। তাহলে একজন সাংবাদিক প্রকৃত সাংবাদিক হয়ে উঠবে।’

পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শাইখ সিরাজ।

চ্যানেল আই পরিদর্শনে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান পিআইবির মহাপরিচালক আলমগীর হোসেন। তিনি বলেন, আমার টেলিভিশন সাংবাদিকতার শিকড় চ্যানেল আই। ইলেকট্রনিক মিডিয়ায় কিভাবে কাজ করা হয় সেটি একমাত্র উদাহরণ শাইখ সিরাজ।

‘সাংবাদিকতায় ভবিষ্যতে যারা ক্যারিয়ার গড়তে চান তাদের একটি কথাই বলবো গঠনমূলক ও অনুসন্ধানমূলক সংবাদের ওপর জোর দিতে হবে। কারণ যে তথ্য মানুষ জানে সেটি নয়, যেটি জানে না সেটি তুলে আনতে হবে আপনাকে।’

সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা চ্যানেল আই সংবাদের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের জয়ে দারুণ খুশি দেব

পরবর্তী

বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হওয়ায় সতর্কবার্তা

পরবর্তী
বঙ্গোপসাগর

বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হওয়ায় সতর্কবার্তা

কাতারের বিরুদ্ধে ইসরাইলের সঙ্গে জোট বেঁধেছে সৌদি ও আরব আমিরাত

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT