ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩১১ মামলা

ঢাকা শহরে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য ডিএমপির অভিযান চালানো হচ্ছে, গাড়ির ডিক্লারেশন পরীক্ষা করছে পুলিশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ৩১১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
গতকাল শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। আজ রোববার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযানকালে ৯৫টি গাড়ি ডাম্পিং ও ২৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






