চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ০৪, জুন ২০১৭
বাংলাদেশ
A A

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ ও বরোহ্‌ মার্কেটে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে কে পাঠানো এক বিবৃতিতে নিন্দা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

সেখানে তিনি লিখেছেন, লন্ডন ব্রিজ ও বরোহ্‌ মার্কেটে সন্ত্রাসী হামলার ঘটনায় আমি খুবই বিষ্মিত। এই ধরনের অমানবিক ও কাপুরুষোচিত হামলায় আমরা গভীর নিন্দা জ্ঞাপন করছি। এবং যুক্তরাজ্যের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করছি।

এরপরে সেই শোকবার্তায় প্রধানমন্ত্রী আরো লিখেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনার ও যুক্তরাজ্যের মানুষের প্রতি শোক জ্ঞাপন করছি। কঠিন সময় পার করা পরিবারগুলোর জন্য আমাদের প্রার্থনা রইলো।

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজের দক্ষিণ প্রান্তে স্থানীয় সময় শনিবার রাত ১০টার কিছু পরে (বাংলাদেশ সময় রোববার ভোর ৪টার দিকে) একটি বড় ভ্যান জাতীয় গাড়ি দিয়ে প্রথম হামলা চালায় সন্ত্রাসীরা। গাড়িটি ফুটপাতে পথচারীদের ওপর তুলে দিলে সঙ্গে সঙ্গে অন্তত একজন পথচারীর মৃত্যু হয়। ওই সময় আহত হয় আরও কয়েকজন।

হামলাকারীরা তিনজন ছিল। ভ্যান পথচারীদের ওপর তুলে দিয়ে সেটি তারা বরোহ্ মার্কেটের দিকে চালিয়ে নিতে থাকে। এভাবে কিছুক্ষণ চালানোর পর হামলাকারীরা তিনজনই হাতে ছুরি নিয়ে লাফিয়ে গাড়ি থেকে নামে এবং আশপাশে থাকা লোকজনকে ছুরিকাঘাত করতে থাকে। গাড়ি এবং ছুরি হামলা ছাড়াও লন্ডন ব্রিজে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। তবে সেটি ছিল অল্প জায়গা জুড়ে।

ওই হামলায় তিন হামলাকারীসহ ১০ জন নিহত হয়। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস  কমপক্ষে ৪৮ জনের আহত ব্যক্তিকে ৫টি হাসপাতালে স্থানান্তরের খবর নিশ্চিত করেছে। এটি গত মার্চ থেকে এ পর্যন্ত যুক্তরাজ্যে তৃতীয় সন্ত্রাসী হামলা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT