চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিপিন্সে ভুল বিমান হামলায় ১০ সেনার মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ণ ০১, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A

ফিলিপিন্সের যুদ্ধ কবলিত শহর মারাউইতে সরকারের ভুল বিমান হামলায় তাদেরই ১০ সেনার মৃত্যু হয়েছে। এতে আরও ৮ সেনা সদস্য আহত হয়েছেন।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেস্টিতুতো পাদিলা জানান, বুধবার জঙ্গিদের উদ্দেশে সামরিক বিমান হামলা চালানো হচ্ছিল। ওই সময় মারশেটি-২১১ যুদ্ধবিমান থেকে একটি বোমা ভুলে জঙ্গি ঘাঁটির কাছাকাছি থাকা নিজেদেরই সেনা সদস্যদের লক্ষ্য করে ছোঁড়া হয়।

দেশটির প্রতিরক্ষা সচিব ডেফলিন লরেঞ্জানা এ ঘটনায় দুঃখ ও অনুশোচনা প্রকাশ করেছেন। বিমান হামলায় হতাহতের বিষয়টি তিনিই সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন।

Banglabid

সাম্প্রতিক সময়ে জঙ্গি সংগঠন আইএসের অনুগত জঙ্গিদের দৌরাত্ম ফিলিপিন্সের বিভিন্ন এলাকায় খুব বেশি বেড়েছে। গত সপ্তাহে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়। ফিলিপিন্স সেনাবাহিনী দেশটির প্রধান জঙ্গি নেতাদের একজনকে আটক করার চেষ্টার পর থেকেই মূলত হামলার পরিমাণ বেড়ে যায়।

বিশেষ করে মারাউই শহর এবং এর আশপাশের এলাকায় জঙ্গি তৎপরতা বেশি থাকায় দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপ জুড়ে সামরিক আইন জারি করেন। ওই দ্বীপেই মারাউই অবস্থিত।

সামরিক আইন জারির পর থেকেই মারাউই থেকে জঙ্গিদের বিতাড়িত করার জন্য সেখানে সশস্ত্র বাহিনী, হেলিকপ্টার এবং বিমান হামলা চালিয়ে যাচ্ছে ফিলিপিন্স সরকার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিফিলিপিন্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাজল আর অজয়ের ভিটামিন ‘এফ’

পরবর্তী

বরুণের হাতের খাবার সালমানের পেটে

পরবর্তী
বরুণ ধাওয়ান ও সালমান খান

বরুণের হাতের খাবার সালমানের পেটে

প্রধান বিচারপতি এসকে সিনহা। (ফাইল ছবি)।

দেশের ভবিষ্যতের চিন্তা আমাদের করতে হয়: প্রধান বিচারপতি

সর্বশেষ

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT