চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান, সনাতন উল্লাসকে হুমকি: উদীচীর নিন্দা-প্রতিবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ৩১, মে ২০১৭
বাংলাদেশ
A A
উদীচী

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এবং উদীচী কেন্দ্রীয় কমিটির নেতা ও স্লোগান শিল্পী সনাতন উল্লাসের ওপর হামলা চালানোর হুমকি দেয়ার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এ ঘটনার নিন্দা ও ক্ষোভ জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘ইমরান এইচ সরকার ও সনাতন উল্লাসের ওপর হামলার এ হুমকিতে উদীচী ক্ষুব্ধ এবং মর্মাহত। সরকারের নানা পদক্ষেপের সমালোচনা এবং নিন্দা জানানোর অধিকার সকল নাগরিকের রয়েছে। বাংলাদেশের সংবিধানে নাগরিকদের সে অধিকার সুনিশ্চিত করা হয়েছে। কিন্তু বিক্ষুব্ধ জনতার মিছিলের ম্লোগানকে কেন্দ্র করে সনাতন উল্লাসের উপর হামলার হুমকি প্রদানের ঘটনা সরকারী দলের ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ।’

“যখন মৌলবাদী এবং ধর্মান্ধ গোষ্ঠী বর্তমান সরকার ও সরকারপ্রধানকে উদ্দেশ্য করে একের পর এক অশ্লীল, কুরুচিপূর্ণ এবং কুৎসিত শ্লোগান দেয়, মুক্তিযুদ্ধের আদর্শ , মূল্যবোধ ও বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে প্রতিনিয়ত হুংকার দেয় তখন ছাত্রলীগের কোন ভূমিকা থাকেনা কেন? ভাস্কর্য অপসারণে ছাত্রলীগ নেতাদের বক্তব্য হেফাজতের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক- কাদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছাত্রলীগ? ”

বিবৃতিতে উদীচী সভাপতি ও সাধারণ সম্পাদক আরও বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভাষায় আক্রমণ করা হয়েছে তা অশ্লীল, কদর্য ও বিভৎস। ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে গড়ে ওঠা আন্দোলনে গণজাগরণ মঞ্চের অন্যতম জনপ্রিয় শ্লোগান শিল্পী সনাতনকে হত্যার জন্য বিভিন্ন সময় সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী নানা ধরনের হুমকি দিয়েছে। এবার সরকারের অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেয়ায়, অন্য কোন গোষ্ঠী এর সুযোগ নেবে কিনা সে শঙ্কা থেকেই যাচ্ছে।

তাই, উদীচী মনে করে ইমরান এইচ সরকার ও সনাতন উল্লাসের নিরাপত্তা বিঘিœত হলে বা কোন ক্ষতি হলে তার দায় ছাত্রলীগকেই নিতে হবে।’

Reneta

তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি দাবি জানিয়ে উদীচী নেতৃবৃন্দ বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলনের সংগঠক, শিল্পী ও সংস্কৃতি কর্মীর প্রতি এধরনের সহিংস আচরণ কোনভাবেই কাম্য নয়। তাই অবিলম্বে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ইমরান এইচ সরকার ও সনাতন উল্লাসকে স্বাভাবিক জীবনযাপন করার নিশ্চয়তা দিতে হবে।’

সুপ্রীম কোর্টের সামনে থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদ এবং বিক্ষুব্ধ ছাত্র-জনতার উপর পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে গত ২৬ মে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত মশাল মিছিলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেয়ায় বর্তমান ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের পক্ষ থেকে সনাতন উল্লাস ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেয়া হয়। এমনকি তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শাহবাগ প্রজন্ম চত্বর এলাকায় অবাঞ্ছিতও ঘোষণা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরান এইচ সরকারউদীচী
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

মে ৫, ২০২৬

আবারও কমেছে স্বর্ণের দাম

মে ৫, ২০২৬

তৃণমূল দুর্গে বিজেপির আঘাত: যেসব কারণে বদলে গেল ভোটের ফল

মে ৫, ২০২৬

সতীর্থকে ‘শারীরিক লাঞ্ছনার’ অভিযোগে তদন্তের মুখে নেইমার

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপির জয়ের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা, হামলা-ভাঙচুর

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT