চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিপুরায় বন্যায় ১৯ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১৭ লাখ মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৪
আন্তর্জাতিক
A A
বন্যার পানিতে ডুবে থাকা মানুষদের উদ্ধার করছে উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চারদিন ধরে বৃষ্টির কারণে ত্রিপুরার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রায় সব নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। ক্ষতিগ্রস্ত ১৭ লাখ মানুষ। বন্যা ও ভূমিধসের ফলে ১৯ জন মারা গেছেন।

আজ শুক্রবার (২২ আগস্ট) ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রাজস্ব সচিব ব্রিজেশ পাণ্ডে জানিয়েছেন, ১৭ লাখ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় সাড়ে চারশ ত্রাণশিবির খোলা হয়েছে। সেখানে ৬৫ হাজার ৪০০ মানুষ আশ্রয় নিয়েছেন। এখনো পর্যন্ত বিদ্যুতের ৮৪৪টি খুঁটি ভেঙে গেছে, ১৫১টি ট্রান্সফর্মার, দুইটি সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে রাজ্যের অনেক জায়গায় বিদ্যুৎ নেই।

Banglabid

রাজস্ব সচিব আরও বলেছেন, ত্রিপুরা রাজ্যে দুই হাজার ৩২টি ভূমিধসের ঘটনা ঘটেছে। এক হাজার ৯৫২টি জায়গায় রাস্তা ভেঙে গেছে, ১৫৩টি ড্রেজার কাজ করছে। দুইশ জন ইঞ্জিনিয়র দিন-রাত কাজ করে চলেছেন। এক লাখ ২০ বাজার হেক্টর ধানের জমি ও পাঁচ হাজার হেক্টর সবজি ক্ষেত জলের তলায় চলে গেছে। রাজ্যের সব স্কুল অনির্দিষ্টকালের জন্য ছুটি দেয়া হয়েছে। গোমতী, দক্ষিণ ত্রিপুরা-সহ বিভিন্ন উপদ্রুত এলাকায় টেলি যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান বাহিনীর সাহায্য ভারতীয় বিমান বাহিনী দুর্গত অঞ্চলে ত্রাণ এবং বিপর্যয় মোকাবিলা কর্মীদের পৌঁছানোর কাজ করছে। বিমান বাহিনীর দুইটি সি-১৩০ বিমান ও একটি এএন-৩২ বিমানকে কাজে লাগানো হয়েছে। এই বিমানে করেই আগরতলায় কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফের চারটি দলকে নিয়ে আসা হয়েছে। তাছাড়া প্রচুর ত্রাণসামগ্রীও নিয়ে এসেছে বিমানগুলি।

স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২৬টি দল বিভিন্ন জায়গায় ত্রাণের কাজ করছে। রাজ্য সরকারের অনুরোধ মেনে উপদ্রুত এলাকা থেকে মানুষকে উদ্ধার করার জন্য কেন্দ্রীয় সরকার দুইটি হেলিকপ্টার দিয়েছে। আগরতলাতেও বন্যা আগরতলা শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কোথাও হাঁটু কোথাও কোমর সমান জল জমেছে। শহরের ৩০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

ত্রিপুরার মেয়র দীপক মজুমদার বলেছেন, নদীর জল প্রবেশের ফলে শহর প্লাবিত হয়েছে। নতুন করে বৃষ্টি না হলে এই জল এবার নেমে যাবে বলে তিনি আশাপ্রকাশ করেছেন।

Reneta

আরও বৃষ্টির আশঙ্কা রাজস্ব সচিব ব্রিজেশ পাণ্ডে আবহাওয়াবিদ পার্থ রায়কে সঙ্গে নিয়ে এসেছিলেন। তিনি জানিয়েছেন, শুক্রবারও প্রবল বৃষ্টির আশঙ্কা আছে। তাই দক্ষিণ ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী ও ধলাই জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

রাজস্ব সচিব জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় দক্ষিণ ত্রিপুরার বকাফায় ৪৯৩ দশমিক ছয় মিলিমিটার, সিপাহীজলা জেলায় সোনামুড়ায় ২৯৩ দশমিক চার, আগরতলায় ২৩৩ এবং গোমতী জেলার উদয়পুরে ১৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সূত্র: ডয়চে ভেলে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিপুরায় বন্যাভূমিধস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন দিলো নৌবাহিনী

পরবর্তী

রাষ্ট্র ও প্রশাসন সংস্কারের চ্যালেঞ্জ কীভাবে সামলাবে নতুন সরকার?

পরবর্তী
নতুন সরকারের জন্য রাষ্ট্র ও প্রশাসন সংস্কার বিষয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্র ও প্রশাসন সংস্কারের চ্যালেঞ্জ কীভাবে সামলাবে নতুন সরকার?

জিএম কাদের বন্যার্তদের সাহায্য ও সমর্থনের আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে যেভাবে পারেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান: জিএম কাদের

সর্বশেষ

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT