নয় দেশের প্রবাসী বাংলাদেশি সতেরো হাজার তিন’শ সাতষট্টি জন ভোটার তালিকায় যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন ও অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির।
মঙ্গলবার ১৫ জুলাই নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৪৮ হাজার ৮০ জনের প্রবাসী ভোটার হওয়ার জন্য নিবন্ধন করেছেন। যুক্তরাষ্ট্র, জাপান, ওমান, জর্ডান এবং দক্ষিণ আফ্রিকায় নতুন করে ভোটার নিবন্ধনের অনুমতি পাওয়া গেছে বলেও জানান তিনি।
তিনি জানান, জাপানের পাবলিক আইপি পেতে একটু সময় লাগবে। শিগগিরই প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন শুরু হবে। তবে এ মাসের মধ্যে হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
এনআইডি মহাপরিচালক বলেন, বর্তমানে নয়টি দেশে কার্যক্রম চলমান আছে । ২৯ হাজার ৬ শত ৪৬ জনের বায়োমেট্রিক নেওয়া হয়েছে। আর ১৭ হাজার ৩৬৭ জনকে ভোটার করে নেওয়া হয়েছে।








