পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ১৬৭ জন সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। দুপুর ১২টার দিকে কারাগার থেকে বের হতে থাকেন তারা। ১৯ জানুয়ারি কেরাণীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইবুন্যাল-২ এর বিচারক ইব্রাহীম মিয়া শুনানি শেষে বিস্ফোরক মামলার আসামিদের জামিনে মুক্তির আদেশ দেন। গাজীপুর প্রতিনিধি ও কেরাণীগঞ্জ থেকে শাকের আদনানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মইনুল হাসানের রিপোর্ট।






