মুসলিম উদ্দিন আহমেদ: কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় বুধবার সকাল পর্যন্ত আরো ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ১৬৬ জনকে গ্রেপ্তার করলো পুলিশ।
অন্যদিকে, শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, সরকারি কাজে বাধা ও সরকারি স্থাপনা ভাঙচুরসহ কয়েকটি ঘটনায় টাঙ্গাইলে চার থানায় ১০ মামলা করা হয়েছে। পুলিশ, আওয়ামী লীগ ও শ্রমিক নেতা বাদি হয়ে টাঙ্গাইল সদর, কালিহাতী, মধুপুর, ধনবাড়ী এবং ঘাটাইল থানায় এসব মামলা করে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলাগুলো তদন্ত করা হচ্ছে। এসব মামলায় এ পর্যন্ত ১৬৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।








