চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ১৬২ জন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতে ভূমিকম্পে ১৬২ জন নিহত হওয়ার পর মঙ্গলবার উদ্ধারকারীরা ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকা জীবিতদের সন্ধান করছে। এতে শত শত লোক আহত হয়েছে এবং ধসে পড়া ভবনে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

সোমবার ভূস্তরের অগভীর ৫.৬-মাত্রার ভূমিকম্পের কেন্দ্র স্থল ছিল ইন্দোনেশিয়ার সর্বাধিক জনবহুল প্রদেশ পশ্চিম জাভার সিয়ানজুর শহরের কাছে, যেখানে নিহতদের বেশীরভাগ ভবন ও ভূমিধসে মারা গেছে এবং সবচেয়ে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে।

চূর্ণবিচূর্ণ বিল্ডিং থেকে মৃতদেহগুলো বের করে আনার সাথে সাথে নিখোঁজদের অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার দিকে জোর দেয়া হয়। ভূমিকম্পের কারণে শহরের রাস্তাগুলোতে বিক্ষিপ্ত প্রতিবন্ধকতার কারণে পৌঁছানো কঠিন হয়ে পড়ে এমন এলাকায় ধ্বংসাবশেষের নীচে এখনও বেঁচে থাকা লোকদের উদ্ধার প্রচেষ্টা চালানো হচ্ছে।

কয়েক ডজন উদ্ধারকারীদের মধ্যে একজন, ৩৪ বছর বয়সী ডিমাস রেভিয়ানস্যাহ বলেছেন, উদ্ধারকারী দল ধ্বংসাবশেষের স্তুপ ভেঙ্গে বেসামরিক নাগরিকদের আটকে থাকা জায়গায় পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন ‘গতকাল থেকে আমি মোটেও ঘুমাইনি। তবে আমাকে অবশ্যই উদ্ধার কাজ চালিয়ে যেতে হবে। কারণ এমন লোক এখনো রয়েছে যাদের খুঁজে পাওয়া যায়নি।’

স্থানীয় সামরিক প্রধান রুডি সালাদিন এএফপিকে বলেছেন, ‘আজ আমাদের ফোকাস হল ভূমিধসে চাপা পড়া ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেয়া।’

Reneta

‘এখনও আরও কিছু লোক উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে।’

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা, বা বিএনপিবি বলেছে, সোমবার অন্ধকার নেমে আসায় অন্তত ২৫ জন এখনও সিয়ানজুরে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে।

নিহতদের মধ্যে কয়েকজন ইসলামিক বোর্ডিং স্কুলের ছাত্র এবং অন্যরা তাদের বাড়িতে ছাদ এবং দেয়াল ধসে পড়ে মারা গেছে।
১৪ বছর বয়সী ছাত্র এপ্রিজাল মুলিয়াদি এএফপিকে বলেন, ‘কক্ষটি ধসে পড়ে এবং আমার পা ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যায়। সবকিছু দ্রুত ঘটেছিল।’

তিনি বলেন, তার বন্ধু জুলফিকার তাকে নিরাপদে টেনে নিয়ে গিয়েছিল, যে পরে ধ্বংসস্তুপের নিচে আটকে মারা গিয়েছে।

তিনি বলেন, ‘আমি তাকে এভাবে দেখে বিধ্বস্ত হয়েছিলাম, কিন্তু আমি তাকে সাহায্য করতে পারিনি।’

বৃহত্তর গ্রামীণ, পার্বত্য অঞ্চলের কিছু অংশে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে মঙ্গলবার অনুসন্ধান অভিযান আরও চ্যালেঞ্জিং হয়ে উঠে।

মঙ্গলবার সকাল নাগাদ, রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি পিএলএন সিয়াঞ্জুরের ৮৯ শতাংশ বিদ্যুৎ পুনরুদ্ধার করেছে।
পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল বলেছেন, ৩০০ জনেরও বেশি লোক আহত হয়েছে এবং ১৩ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াইন্দোনেশিয়ায় ভূমিকম্পভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT