সিরিয়ায় ১৬শ’ বছরের পুরনো মোজাইকের সন্ধান

সিরিয়ায় পাওয়া ১৬শ’ বছরের পুরনো মোজাইক, যা প্রাচীন শিল্পের গুরুত্বপূর্ণ নিদর্শন।. Channel i News – চ্যানেল আই নিউজ
সিরিয়ার শহর হোমসের কাছে রাস্তানে মাটি খুঁড়ে ১৬শ বছরের পুরনো মোজাইকের তৈরি একটি মেঝের সন্ধান পাওয়া গেছে।
সিরিয়ার উত্তরাঞ্চলের হোমসের রাস্তানে একটি ভবনের নীচে এই মোজাইকের সন্ধান পাওয়া গেছে। প্রায় সোয়া তিন হাজার বছর আগে সংঘটিত ট্রোজান যুদ্ধের দৃশ্যপট চিত্রিত রয়েছে এই মোজাইকে।
সিরিয়ার জাদুঘর ও পুরাকীর্তির মহাপরিচালক এবং খনন ও প্রত্নতাত্ত্বিক গবেষণার দায়িত্বে থাকা হুমাম সাদ জানান, আগে সন্ধান পাওয়া এ ধরনের মোজাইকগুলোর মধ্যে এটি প্রাচীনতম নয়, কিন্তু এটিই এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পূর্ণাঙ্গ।
আগের মোজাইকগুলোতে এত বিস্তারিত নকশা পাওয়া যায়নি। মোজাইকটি প্রায় ২০ মিটার লম্বা এবং ছয় মিটার চওড়া।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






