জনপদ

ফের খুলে দেওয়া হয়েছে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট

কাপ্তাই জলকপাটের জলপ্রবাহ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফের খুলে দেওয়া হয়েছে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি চলে আসায় ফের খুলে দেওয়া হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকেল ৪টায় কাপ্তাই বাধের ১৬ জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

প্রকৌশলী মাহমুদ হাসান আরও জানান, বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.৪৬ ফুট মিনস সি লেভেলে এসে বিপৎসীমার উপরে থাকায় চতুর্থবারের মতো বৃহস্পতিবার বিকেল ৪টায় বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসের ৮ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় তৃতীয় বারের মতো ৬ ইঞ্চি করে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ছেড়ে দেওয়া হয়েছিল।

এদিকে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু থাকায় কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।

বর্তমানে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বিষয়:পানি নিষ্কাশন ব্যবস্থা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…