আন্তর্জাতিক

সিরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলায় নিহত ১৬

সিরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার ফলে ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ার একটি সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকা ও ধ্বংসপ্রাপ্ত অংশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিরিয়ার কয়েকটি সামরিক স্থাপনায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ৮ সেনা সদস্যসহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন।

বিবিসি জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১১ টা ২০ মিনিটে হামা প্রদেশের মাসিয়াফের আশেপাশে এই হামলার ঘটনা ঘটে। লক্ষ্যবস্তুতে রাসায়নিক অস্ত্র উৎপাদনের সাথে জড়িত একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রও রয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়েছে এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একে “অপরাধী হামলা” বলে অভিহিত করেছে। সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, ইসরায়েলি হামলায় মাসিয়াফের বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র এবং বেশ কিছু সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। নিহতদের মধ্যে সেনাবাহিনীর ৮ সদস্য রয়েছেন।

সিরিয়ায় ১৩ বছর ধরে গৃহযুদ্ধ চলাকালে ইসরায়েল নিয়মিতভাবে দেশটিতে হামলা চালিয়ে আসছে। যার অধিকাংশই চালানো হয়েছে ইরানের সঙ্গে সম্পর্কিত স্থাপনাগুলোতে।

বিষয়:ইসরায়েল সামরিক স্থাপনা সিরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…