আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ১৫৮টি হামলা, নিহত ৩০

অগ্নিনির্বাপণ কর্মীরা ভবনের ধ্বংসাবশেষের পাশে কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চ ভবনের ধ্বংসাবশেষের পাশে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকর্মীরা কাজ করছে, ধোঁয়া ও অগ্নিকাণ্ডের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনজুড়ে ১৫৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে ১১৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে ইউক্রেন। এই হামলায় নিহত হয়েছেন অন্তত ৩০ জন। এছাড়াও আহত অবস্থায় আছেন অনেকেই।

বিবিসি জানিয়েছে, গতকাল (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভ, পশ্চিমাঞ্চলের লিভ শহর, দক্ষিণাঞ্চলের ওদেসা ও জাপোরিঝঝিয়া এবং পূর্বাঞ্চলের নিপ্রো ও খারকিভসহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে রাশিয়া।

দীর্ঘ সময়ের বিরতির পর আবারও ইউক্রেনে হামলার পরিমাণ বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনী জানায়, এর আগে ইউক্রেনের এত বেশি সংখ্যক শহরে একযোগে হামলা চালায়নি রাশিয়া।

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া তার অস্ত্রাগারের প্রায় সব ধরণের অস্ত্র ব্যবহার করে বাড়িঘর এবং একটি প্রসূতি হাসপাতালে আঘাত করেছে।

বিষয়:ইউক্রেন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ড্রোন হামলা নিহত রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…