চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি ভিলিয়ার্সের ১২০, পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ডি ভিলিয়ার্সের ব্যাট হাতে ১২০ রান করে উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস লিগে দাপট দেখিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। লিগপর্বে দুই সেঞ্চুরির পর ফাইনালেও উজ্জ্বল প্রোটিয়া সাবেক। শিরোপা মঞ্চে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ১২০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ৪৪ বর্ষী কিংবদন্তি। তাতে মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকদের ৯ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নিল সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স।

এজবাস্টনে টসে জিতে আগে ব্যাটে নামে পাকিস্তান। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৯৫ রানের সংগ্রহ গড়েন পাকিস্তান সাবেকরা। জবাবে নেমে ১৯ বল হাতে রেখে ৯ উইকেটে জয়ের বন্দরে পৌঁছান প্রোটিয়া সাবেকরা।

দুইশ রানের কাছাকাছি লক্ষ্যতাড়ায় নেমে ৭২ রানে প্রথম উইকেট হারায় সাউথ আফ্রিকা। ১৪ বলে ১৮ রান করেন হাশিম আমলা। এরপর জেন-পল ডুমিনিকে নিয়ে প্রোটিয়াদের জয় নিশ্চিত করেন ডি ভিলিয়ার্স। ৭ ছক্কা ও ১২ চারে ৬০ বলে ১২০ রান করেন তিনি। ডুমিনি অপরাজিত ছিলেন ৪টি চার ও ২ ছক্কায় ২৮ বলে ৫০ রান করে।

পাকিস্তান বোলারদের হয়ে একমাত্র উইকেটটি নেন সাঈদ আজমল।

এরআগে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন শারজিল খান। ৯ চার ও ৪ ছক্কায় ৪৪ বলে ৭৬ রান করেন। বাকিদের মধ্যে ওমর আমিন ১৯ বলে ৩৬ এবং আসিফ ১৫ বলে ২৮ রান করেন। শোয়েব মালিক ২৫ বলে ২০ এবং মোহাম্মদ হাফিজ ১০ বেল ১৭ রান করেন।

প্রোটিয়া বোলারদের মধ্যে হার্ডুস ভিযোয়েন ও ওয়েন পার্নেল দুটি করে উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসডি ভিলিয়ার্সপাকিস্তানলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT