অপরাধ

ট্রাফিক আইনে ডিএমপির ১৫৩৮ মামলা, ৬২ লক্ষাধিক টাকা জরিমানা

Traffic police officer checking documents at busy intersection in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Traffic police officer in uniform and mask checking documents at busy Bangladesh intersection during rain. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫৩৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও ৬২ লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে।

আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযানকালে ৭২ টি গাড়ি ডাম্পিং ও ৩৪ টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:জরিমানা ট্রাফিক আইন লঙ্ঘন ডিএমপি ট্রাফিক বিভাগ মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…