অপরাধ

ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ১৫২ মামলা, জরিমানা ৭ লাখ

ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য মামলা ও জরিমানা আদায়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় ট্রাফিক আইনে এক দিনে ১৫২ মামলা ও ৭ লাখ টাকা জরিমানা আদায়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা মহানগরীতে একদিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫২টি মামলা ও ৭ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫২টি মামলা ও ৬ লাখ ৭৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অভিযানকালে ৩৭টি গাড়ি ডাম্পিং ও ১৩টি গাড়ি রেকার করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ২ হাজার টাকা।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

বিষয়:জরিমানা ডিএমপি ট্রাফিক বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…