চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারসহ দেড়শ’ রোহিঙ্গা উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:০৪ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
দেড়শ রোহিঙ্গা ট্রলারসহ সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার উদ্ধার হয়েছে। ট্রলারে শিশু ও নারীসহ দেড়শ রোহিঙ্গা ছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। ট্রলারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিন দিন ধরে সাগরে ভাসমান অবস্থায় ছিল।

টেকনাফ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে টেকনাফের সমুদ্র উপকূলে রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার ভাসতে দেখে স্থানীয়রা ট্রলারটি আটকে রাখে। পরে দুপুরে স্থানীয় বাসিন্দা ও জেলেরা সাগরে ভাসমান ট্রলারকে টেনে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে সৈকতে মহেষখালী পাড়া ঘাটে নিয়ে আসে পুলিশ ও কোস্ট গার্ডকে খবর দেয়। ইতোমধ্যে ট্রলারে থাকা রোহিঙ্গা শিশু ও মহিলারা কান্নাকাটি করে ট্রলার থেকে নেমে পড়ে। পুলিশ ও কোস্ট গার্ড দল আসার আগেই ট্রলার থেকে নামা রোহিঙ্গারা পালিয়ে যায়।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জহীর আহমদ মোবাইলে জানান, সাগরে রোহিঙ্গা বোঝাই মালয়েশিয়াগামী একটি ট্রলার ভাসমান দেখে জেলারা টেনে কূলে নিয়ে আসে। ট্রলারে দেড়শ মতো যাত্রী ছিল। সবাই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বসবাসকারী। এদের মধ্য বেশির ভাগই নারী ও শিশু ছিল। ঘাটে ওই ট্রলারটি এখনও ভাসমান অবস্থায় রয়েছে। তবে রোহিঙ্গারা পালিয়ে গেছেন। বিষয়টি পুলিশ ও প্রশাসনকে অবহিত করা হয়েছে।

Banglabid

ট্রলার থেকে নামা এক রোহিঙ্গা জানিয়েছেন, তারা সবাই উখিয়া বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ক্যাম্পের পরিস্থিতি খুব খারাপ প্রতিদিন খুনাখুনি হচ্ছে। সে কারণে ক্যাম্প থেকে বেরিয়ে উন্নত জীবনের আশায় সাগর পথে মালয়েশিয়া পাড়ি দিচ্ছিল। ট্রলারে প্রায় দেড়শ জন ছিল।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, সাগরপথে মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার টেকনাফে কূলে ফিরে আসার খবর শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাগর উপকূলে একটি খালি ট্রলার দেখতে পায় পুলিশ। তিনি আরও জানান, পুলিশ পৌঁছার আগেই ট্রলার থেকে নেমে রোহিঙ্গারা পালিয়ে যায়।

এ প্রসঙ্গে টেকনাফ কোস্ট গার্ডের স্টেশন কর্মকর্তা লে.কমান্ডার সোলেমান কবির জানান, এ ধরনের একটি সংবাদ আমরা পেয়েছি। ঘটনাস্থলে যাত্রীবিহীন ট্রলারের সন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে আমার খোঁজ খবর নিচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ প্রবেশকক্সবাজারটেকনাফমালয়েশিয়ারোহিঙ্গাসাগর পথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT