আন্তর্জাতিক

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

কানাডায় সড়ক দুর্ঘটনায় ধোঁয়া ও গাড়ির ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় একটি সড়ক দুর্ঘটনায় ধোঁয়া উঠছে এবং বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কানাডার মানিটোবা প্রদেশে একটি ট্রাক ও বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দশ জনের বেশি। বৃহস্পতিবার ১৫ জুন প্রদেশটির কারবেরি শহরের পাশে ট্রান্স-কানাডা হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। 

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বলছে, বাসে থাকা যাত্রীরা ডাউফিন ও আশেপাশের এলাকার বাসিন্দা। তাদের বেশির ভাগই প্রবীণ নাগরিক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

নিহতদের সম্মান জানাতে মানিটোবা প্রদেশের আইনসভা ভবনের পতাকা অর্ধনমিত রাখা হয়।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…