চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপমহাদেশের সবচেয়ে বড় উৎসবে লড়বে ‘পায়ের তলায় মাটি নাই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২১
বিনোদন
A A

উপমহাদেশের প্রাচীন চলচ্চিত্র উৎসব বলা হয় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়াকে (আইএফএফআই)। ২০ নভেম্বর থেকে গোয়ায় বসছে উৎসবের ৫২তম আসর। আর এই উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন পিকক’ এর জন্য লড়বে বাংলাদেশের ছবি ‘পায়ের তলায় মাটি নাই’।

এ বছরের উৎসবে কোন ছবিগুলো প্রতিযোগিতা করছে, শুক্রবার এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আইএফএফআই। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের ৫২তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে বিভিন্ন দেশের মোট ১৫টি ছবি রয়েছে। যে ছবিগুলো উৎসবের সর্বোচ্চ পুরস্কার সহ অন্যান্য পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবে। এরমধ্যে বাংলাদেশ থেকে রয়েছে মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’।

এছাড়া এই উৎসবের মূল পর্বে রয়েছে ফিনল্যান্ডের ‘অ্যানি ডে নাউ’, আমেরিকার ‘ল্যান্ড অব ড্রিমস’, পোল্যান্ডের ‘লিডার’, রাশিয়ার ‘মস্কো ডাজ নট হেপেন’, জাপানের ‘রিং ওয়ান্ডারিং’ ও ভারতের ৩টি সহ মোট ১৫টি ছবি।

আইএফএফআই এর মূল প্রতিযোগিতায় ‘পায়ের তলায় মাটি নাই’ ঠাঁই করে নেয়ায় উচ্ছ্বসিত প্রযোজক ও নির্মাত আবু শাহেদ ইমন।

এক প্রতিক্রিয়ায় তিনি জানান, ভারতীয় উপহামদেশের সবচেয়ে প্রাচীন ফেস্টিভাল। বিশ্ববাজারে বাংলাদেশের নতুন ধরনের সিনেমার যে জোয়ার বইছে এই প্রযোগিতায় অংশ নেয়া তারই প্রতিফল। এর আগে বুসান ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পেয়েছিল ‘পায়ের তলায় মাটি নাই’। এবার আইএফএফআই এর মূল প্রতিযোগিতায় আমেরিকান, রাশিয়ানসহ অন্যান্য দেশের সিনেমার সঙ্গে প্রতিযোগতার সুযোগ পেল। প্রতিযোগিতায় বিজয়ী হলে ৪০ লক্ষ রুপি পুরস্কার। এটা অনেক বড় ব্যাপার।

ছবিটি প্রযোজনা করেছেন নির্মাতা ও প্রযোজক আবু শাহেদ ইমন। বক্স অফিস নিবেদিত এবং গল্প রাজ্য ফিল্মস-এর প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রে সহযোগিতা করেছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশন্স। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশন্স- এর তাহরিমা খান।

Reneta

ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চি, দীপান্বিতা মার্টিন সহ আরো এক ঝাক প্রতিভাবান শিল্পী ও কলাকুশলী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গোয়াদীপান্বিতা মার্টিনপায়ের তলায় মাটি নাইপ্রিয়াম অর্চিমোস্তফা মনওয়ারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT