চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে ১৪০ বছরের বৃষ্টিপাতের রেকর্ড ভঙ্গ, ১১ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

চীনে ১৪০ বছরের বৃষ্টিপাতের রেকর্ড ভঙ্গ হয়েছে। বিগত কয়েকদিন প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নতুন এই রেকর্ড সৃষ্টি হয়। বুধবার নগরীর আবহাওয়া সংস্থা এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।

বেইজিংয়ের আবহাওয়া পরিষেবা সংস্থা জানায়, ‘এই ঘূর্ণিঝড় চলাকালে চাংপিংয়ের ওয়াংজিউয়ানে সর্বোচ্চ ৭৪৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর এটি ১৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত ছিল।’

ডকসুরি নামের এই ঘূর্ণিঝড় ফিলিপাইনে আঘাত হানার পর এটি গত সপ্তাহে চীনের দক্ষিণ ফুজিয়ান প্রদেশে আঘাত হানে এবং পরে ঝড়টি উত্তর দিকে চলে যায়। ঝড়ের প্রভাবে শনিবার রাজধানী এবং আশপাশের অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।

খবরে বলা হয়, মাত্র ৪০ ঘণ্টার বৃষ্টিপাত বেইজিংয়ে পুরো জুলাই মাসের গড় বৃষ্টিপাতকে ছাড়িয়ে গেছে। মঙ্গলবার রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, রেকর্ড ভঙ্গকারী ভারী বর্ষণে বেইজিংয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

সম্প্রচার কেন্দ্রটি আরো জানায়, প্রাকৃতিক দুর্যোগে এখনো ১৩ জন নিখোঁজ রয়েছে। অপর ১৪ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। খবরে বলা হয়, রাজধানীর পার্শ্ববর্তী হেবেই প্রদেশে আট লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বর্ষণে সেখানে নয়জনের মৃত্যু হয়েছে এবং ছয়জন নিখোঁজ রয়েছে।

সপ্তাহান্তে চীনের উত্তরপূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে আরো দুইজনের মৃত্যু খবর পাওয়া গেছে। প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার ভারী বৃষ্টিপাতে আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনবৃষ্টিপাত
শেয়ারTweetPin

সর্বশেষ

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
ছবি: বিবিসি।

জাপানে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT