জনপদ

১৪ বছর পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Arrested man flanked by police officers in uniform at night. Channel i News - চ্যানেল আই নিউজ

Arrested man in casual clothes surrounded by police officers in uniform during night time. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১৪ বছর পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৫ বছর বয়সী আসামি আরিফ হোসেনকে নওগাঁ’র বাসষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করেছে জয়পুরহাটের র‍্যাব সদস্যরা।

আজ ১৭ আগস্ট বৃহস্পতিবার ভোর আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের মো. রাহেদুল ইসলামের ছেলে।

র‌্যাব জানিয়েছে, মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আরিফ হোসেন নওগাঁ’র বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছে সোর্সের দেয়া এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আরিফ হোসেনকে নিষিদ্ধ ফেন্সিডিল চোরাচালানের সময় ২০০৯ সালের ২৬ জুন কালাই থানায় আটক করা হয়। এরপর জামিনে বের হয়ে পলাতক হয়ে যায় সে।

ওই মামলায় চলতি বছরের ৩১ জুলাই জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজার রায় দেন।

বিষয়:পলাতক যাবজ্জীবন কারাদণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…