চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রিসভায় ১৪ নতুন মুখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী (দুজন টেকনোক্রেট) ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন। এর মধ্যে সাতজন মন্ত্রী ও সাতজন প্রতিমন্ত্রী প্রথমবারের মত মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন। 

নাম জানা গেলেও কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা জানা যাবে শপথের পর।

জানা গেছে, প্রথমবার পূর্ণ মন্ত্রী হচ্ছেন সাতজন। তারা হলেন মো. আব্দুস শহীদ, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আবদুর রহমান, আবদুস সালাম, মো. জিল্লুল হাকিম, নাজমুল হাসান ও সামন্ত লাল সেন। আর প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবার মন্ত্রিসভার সদস্য হচ্ছেন সিমিন হোসেন রিমি, মোহাম্মদ আলী আরাফাত, মহিববুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী ও আহসানুল ইসলাম।

মন্ত্রীর দায়িত্ব পেতে যাওয়া মো. আব্দুস শহীদ নবম সংসদে ক্ষমতাসীন দলের চিফ হুইপের দায়িত্ব পালন করেন। এবার তিনি সপ্তমবারের মতো মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সাবেক ছাত্রলীগ নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী একসময় প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য। উবায়দুল মোকতাদির চৌধুরী ২০১১ সালের উপনির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য হন। জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকা উবায়দুল মোকতাদির এবার চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বর্তমানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এবার দ্বিতীয় দফায় ফরিদপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন দলীয় রাজনীতিতে সক্রিয় আবদুর রহমান এর আগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক সেনা কর্মকর্তা আবদুস সালাম এর আগেও সংসদ সদস্য ছিলেন। মেজর জেনারেল (অব.) সালাম ময়মনসিংহ-৯ আসন থেকে এবার দ্বিতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মো. জিল্লুল হাকিম দেড় দশকের বেশি সময় ধরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন। তিনি এবার পঞ্চম দফায় রাজবাড়ী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বে আছেন। নিজের এলাকা কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তিনি। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় স্থান পেতে যাওয়া সামন্ত লাল সেন চিকিৎসক হিসেবে দেশবাসীর কাছে পরিচিত মুখ।

প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাওয়া সিমিন হোসেন রিমি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে। তিনি একাধিকবার নিজের এলাকা গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ আলী আরাফাত কয়েক বছর ধরে আওয়ামী লীগের হয়ে নানা বুদ্ধিবৃত্তিক কাজে যুক্ত ছিলেন। গত বছর জুলাইয়ে ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য হন। এবারও তিনি ঢাকার এই আসন থেকে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Reneta

রুমানা আলী গাজীপুরের প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমত আলীর মেয়ে। তিনি এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। এবার তিনি প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়ে গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।আহসানুল ইসলাম প্রয়াত আওয়ামী লীগ নেতা হাজি মকবুল হোসেনের ছেলে। তিনি টাঙ্গাইল-৬ আসন থেকে এবার দ্বিতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

কুজেন্দ্র লাল ত্রিপুরা এবার তৃতীয় মেয়াদে খাগড়াছড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালে প্রথম সংসদ নির্বাচন করার আগে তিনি খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। মো. মহিববুর রহমান এবার দ্বিতীয় দফায় পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শফিকুর রহমান চৌধুরী বর্তমানে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি প্রথম ২০০৮ সালে সিলেট–২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার দ্বিতীয় দফায় ওই আসন থেকে সংসদে আসছেন তিনি।

নতুন মন্ত্রিসভায় পাঁচজন আছেন যারা বিদায়ী মন্ত্রিসভায় না থাকলেও একসময় আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। তারা হলেন সাবেক বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), সাবেক নৌপরিবহন ও স্থানীয় সরকার উপমন্ত্রী সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯) এবং সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ১৪ নতুন মুখপ্রথমবারের মত মন্ত্রিসভায়প্রধানমন্ত্রীমন্ত্রিসভামন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬

প্রতিটি মানুষের কথা চিন্তা করে আগামী বাজেট দেয়া হবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT