চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সীগঞ্জের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, অনেকে আহত

রাসেল মাহমুদরাসেল মাহমুদ
৬:৪৯ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৫
জনপদ, মুন্সীগঞ্জ
A A

মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ে ১৪ নির্মাণ শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলো রিয়াজুল (৩২), নাইম (২০), মাহেদুল (২৪), মিন্টু (৩৫), সমুন (২৪), মামুন আলী (২৮), আবুবকর (২২), রাকিব (২৮), কামাল (৫০), মিরাজ (২২),আল আমিন (২২), রাজিউল (২২), মানিক (২৭), আজাদ (৩৫)। আহতদের অধিকাংশের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায় বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আহত নির্মাণ শ্রমিক সুমন বলেন, গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকায় সিটি অর্থনৈতিক অঞ্চলের ভেতরে একটি ভবনের নির্মাণ কাজ চলছিল। শনিবার ভবনটির ছাদ ঢালাইয়ের তারিখ ছিল। সকাল ৭টা থেকে আমরা প্রায় ৩০-৪০ জন শ্রমিক ঢালাই কাজ শুরু করি। সবকিছু ঠিকঠাক মতোই চলছিল কিন্তু দুপুর একটা দিকে সাটারসহ ছাদের বড় অংশ ধসে পড়লে বেশ কয়েকজন আহত হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোঃ সোলাইমান বলেন, আমাদের হাসপাতাল এখন পর্যন্ত ১৪ জন রোগী এসেছে। তাদের মধ্যে আজাদ, রাজিউল, আল আমিন ও সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। বাকিদের এই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলম আজাদ বলেন, আমরা এখনও পর্যন্ত ১৪-১৫ জন আহত হওয়ার খবর পেয়েছি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, আমি নিজেও সেখানে যাচ্ছি।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহত ১৪ভবনের ছাদ ধসমুন্সীগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

আমি নিশ্চিত মেসি আরও গোল করবে, শুধু ফাইনালের দিকেই মনোযোগ দিচ্ছি

জুলাই ১, ২০২৬

রণবীরের সবচেয়ে ব্যয়বহুল মিশন হতে যাচ্ছে ‘প্রলয়’!

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্ণফুলীতে নৌযানে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে নিহত ২

জুলাই ১, ২০২৬

হামে নতুন আক্রান্ত ও মৃত্যু কমছে, বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT