আন্তর্জাতিক

রাশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৩ শ্রমিক

রাশিয়ায় বাস দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ায় বাস দুর্ঘটনায় আহত ও নিহতের ঘটনাস্থলের দৃশ্য, ধ্বংসপ্রাপ্ত বাস ও উদ্ধারকর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে সোমবার সকালে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।

সোমবার ২১ জুলাই বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানানো হয়, চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে বাসটি রাস্তা থেকে খাদে ছিটকে পড়ে।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল ৩টা ২০ মিনিটে ডেনিসভস্কি মাইনিং অ্যান্ড প্রসেসিং প্ল্যান্টের শিল্প সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। মন্ত্রণালয় বাসটি উল্টে যাওয়ার ছবিও প্রকাশ করেছে।

তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, তারা দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছেন। নিহতদের স্মরণে মঙ্গলবার শোক দিবস পালন করা হবে।

বিষয়:নিহত ১৩ শ্রমিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…