বিনোদন

আইএমডিবি রেটিংয়ে বছরের সেরা ১০ ভারতীয় সিনেমা

ভারতীয় সিনেমার আইএমডিবি রেটিংয়ে সেরা ১০ সিনেমার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে দুই পুরুষের মুখোমুখি সংঘর্ষের দৃশ্য, পটভূমিতে আগুন ও ধোঁয়া, সিনেমার নাটকীয়তা ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইন্টারনেট মুভি ডেটাবেস অর্থাৎ আইএমডিবি-র সেরা দশ সিনেমার তালিকা প্রকাশ পেয়েছে। এবারের আইএমডিবি-র তালিকায় দক্ষিণ ভারতীয় সিনেমাগুলোর জয়জয়কার। বক্স অফিস কাঁপালেও শাহরুখের ‘পাঠান’ জায়গা করে নিতে পারেনি তালিকায়। ‘জওয়ান’-ও পিছিয়ে আছে রেটিং-এ। এক নজরে দেখে নিন আইএমডিবি রেটিংয়ে বছরের সেরা ১০ ভারতীয় সিনেমার তালিকা।

টুয়েলভথ ফেল: বিক্রান্ত ম্যাসির এই ছবি তার ক্যারিয়ার বদলে দিয়েছে। সিনেমাটি দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা এবং প্রশংসা পেয়েছে। ছবিটির আইএমডিবি রেটিং ৯.২।

কাঁঠাল: দ্য কোর: ‘কাঁঠাল: দ্য কোর’ এই বছরের সবচেয়ে দারুণ সিনেমাগুলোর মধ্যে একটি। আইএমডিবি রেট ৮.১।

লিও: থালাপতি বিজয়ের বক্স অফিস কাঁপানো ‘লিও’-এর আইএমডিবি রেটিং ৭.৩।

দ্য কেরালা স্টোরি: বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’র গল্প ‘লাভ জিহাদ’ নিয়ে। তারকাবিহীন নিতান্তই স্বল্প বাজেটের ছবি ‘দ্য কেরালা স্টোরি’। আইএমডিবি রেটিং ৭.২।

বিদ্যুথালাই: পার্ট ওয়ান: বিজয় সেতুপতি অভিনীত ‘বিদ্যুথালাই’-এর আইএমডিবি রেটিং ৮.৩।

হাই নান্না: আল্লু অর্জুন অভিনীত ‘হাই নান্না’-তে প্রেম আছে, প্যারেন্টিং আছে। আছে জীবনের আরও নানা দিক। ছবিটির আইএমডিবি রেটিং ৮.৪।

জেলার: দক্ষিণি মেগাস্টার রজনীকান্তের অ্যাকশন-থ্রিলারধর্মী ব্লকবাস্টার ছবি ‘জেলার।’ ছবির আইএমডিবি রেটিং ৭.১।

বাইপান ভরি দেবা: মাত্র পাঁচ কোটি রুপি বাজেটের মারাঠি ছবি ‘বাইপান ভরি দেবা।’ কম বাজেটের ছবি হলেও ছবির গল্প, পরিচালনা ও অভিনয় দর্শকদের মন কেড়েছে। আইএমডিবি রেটিং ৮.৭।

জওয়ান: পুরো বিশ্বের বক্স অফিস মাতিয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। তবে আইএমডিবি রেটিং-এ পিছিয়ে আছে ছবিটি। ছবির রেটিং ৭।

২০১৮: ২০১৮ সালের কেরালার বন্য নিয়ে সিনেমা এটি। মাত্র ২০ কোটি রুপি বাজেটে নির্মিত এ মালয়ালম ছবিটির আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। আইএমডিবি রেটিং ৮.৪।-টাইমস নাও

 

ঢাকা/এনএস

বিষয়:২০১৮ আইএমডিবি জওয়ান টুয়েলভথ ফেল দ্য কেরালা স্টোরি লিঁও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…