অপরাধ

ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ১২শ মামলা

জরিমানা ২০ লাখের বেশি

Bangladeshi traffic police officers checking a blue car on the street. Channel i News - চ্যানেল আই নিউজ

Traffic police officers inspecting a blue car during a traffic enforcement operation in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অপরাধে একদিনে ১ হাজার ২১৩টি মামলা হয়েছে। ২০ লাখ ১০ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১৩০ টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় মামলাগুলো হয়েছে ও জরিমানা করা হয়।

আজ বুধবার দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, ট্রাফিক আইনে ৫৭ টি গাড়ি রেকার করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

বিষয়:ডিএমপি ট্রাফিক বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…