গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা সিটিতে ৪ জন এবং ঢাকা সিটির বাইরে ৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৪৬ জনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার ৪ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দু’হাজার ৮২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা শহরে এক হাজার ৫ জন এবং শহরের বাইরে এক হাজার ৮১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।







