আন্তর্জাতিক

মেক্সিকোতে ধর্মীয় উৎসবে গুলিবর্ষণে নিহত ১২

মেক্সিকোতে ধর্মীয় উৎসবের সময় গুলির ঘটনা, নিহত ১২. Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকোতে ধর্মীয় উৎসবের সময় গুলির ঘটনা, নিহত ১২, আহত অনেক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যে এক ধর্মীয় উৎসবে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ১২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার (২৬ জুন) স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি ঘটে গুয়ানাহুয়াতোর ইরাপুয়াতো শহরে ধর্মীয় সেন্ট জন দ্য ব্যাপটিস্টের উৎসব উদযাপনের সময়।

উৎসবে অংশ নেয়া মানুষদের নাচ ও খাওয়া-দাওয়ার সময় হঠাৎ গুলি শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত মানুষজন চিৎকার করে দৌড়াচ্ছে।

ইরাপুয়াতোর সরকারের কর্মকর্তা রোডলফো গোমেজ সারভান্তেস জানান, নিহতের সংখ্যা বেড়ে ১২-তে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম হামলার নিন্দা জানিয়ে বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

বিষয়:গুলিবর্ষণ ধর্মীয় উৎসব নিহত ১২ মেক্সিকো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…