বাংলাদেশ

হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন, উদ্ধার সহায়তায় বিজিবি

ফায়ারফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে, ধোঁয়া ও আগুনের লাল আলো দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

হাজারীবাগে ট্যানারির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর হাজারীবাগে একটি ট্যানারির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক প্লাটুন সদস্য।

আজ শুক্রবার বেলা ৩টা ৫০ মিনিটের দিকে বিজিবির সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেয় বলে জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

এদিকে প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ট্যানারির গুদামে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুনের তীব্রতা কিছুটা কমেছে। ফায়ার ফাইটাররা অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যাল এর উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভবনের ভেতর কেউ আটকে থাকার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ২ ঘণ্টায় ১১টি ইউনিটের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণের দিকে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।

হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন, উদ্ধার সহায়তায় বিজিবিফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আজ শুক্রবার দুপুর ২টার দিকে তারা আগুন লাগার খবর পেয়েছেন।

তিনি জানান, সাততলা একটি ভবনের পঞ্চম তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুই ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর আরও ইউনিট বাড়িয়ে বর্তমান মোট ১১টি ইউনিট সেখানে কাজ করছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিষয়:ফায়ার সার্ভিস হাজারীবাগে আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…