আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় পরিবারের ১১ সদস্যকে হারালেন কুয়েতে অবস্থানরত শিক্ষক

ধ্বংসপ্রাপ্ত ভবনের সামনে দাঁড়িয়ে নারী, যুদ্ধের ক্ষতচিহ্ন স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে নারী, ক্ষতিগ্রস্ত ভবন ও ধুলোর স্তূপ দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

মোশাররফ হোসেন: কুয়েতে অবস্থানরত আরিজ কানান নামের এক ফিলিস্তিনের শিক্ষক পরিবারের ১১ সদস্যকে হারিয়েছেন। গাজা উপত্যকায় বসবাসরত পরিবারের ১১ সদস্য ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার ১৪ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আবাসিক বাড়িতে বোমা বর্ষণের কারনে নিহত হয়েছেন পরিবারের সদস্যরা।

আরিজ কানান কুয়েতের স্থানীয় গণমাধ্যমকে জানান, মাত্র দু’মাস আগে মা-বাবা, ভাই, বোন, স্ত্রীসহ মোট ১১ সদস্যকে রেখে কুয়েতে এসেছিলেন তিনি। বিমান হামলায় পরিবার সকল সদস্যকে হারিয়ে গভীর শোকে কাতর হয়ে পড়েছেন আরিজ।

কুয়েতের শিক্ষা মন্ত্রী ডক্টর আদেল আল মানে ফিলিস্তিন শিক্ষকের এমন সংবাদ শোনে সমবেদনা জানাতে ছুটে যান। এসময় তিনি ফিলিস্তিনের প্রতি তার সমর্থনের আশ্বাস দেনে। এছাড়াও ফিলিস্তিনের বর্তমান অবস্থা বিবেচনা করে কুয়েতে অবস্থানরত সকল ফিলিস্তিনিদের জন্য পরিবারের ঘনিষ্ঠজনদের ভিসা দেওয়া আশ্বাস দেন তিনি।

বিষয়:ইসরায়েল ফিলিস্তিনি ইসরায়েল-ফিলিস্তিনি যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…