দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সম্মেলনে ১১ সদস্যের কমিটি ঘোষণা

দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সম্মেলনে বক্তা বক্তব্য দিচ্ছেন, উপস্থিত সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির প্রথম জাতীয় সম্মেলনে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফকে সভাপতি এবং লেখক ও গবেষক সারোয়ার ওয়াদুদ চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচনের মাধ্যমে ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলা একাডেমি অডিটোরিয়ামে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১১ সদস্য বিশিষ্ট দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, সহ সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. শাহজাহান সাজু, সদস্য দেওয়ান সুলতান আহমেদ, কাইয়ুম রেজা চৌধুরী, মো. রফিকুল ইসলাম, প্রকৌশলী আবদুল আউয়াল, কর্নেল(অবঃ) ড. প্রকৌশলী আনোয়ার হোসেন, অধ্যাপক ড. সৈয়দ মো. শামসুদ্দীন, এড. হুমায়ুন কবির।






