পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের হামলায় নিহত ১১, আহত অর্ধশতাধিক

কাশ্মীরের হামলার ফলে ধ্বংসপ্রাপ্ত ভবনের দৃশ্য, ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত এলাকা।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতীয় হামলায় ১১জন নিহত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার তথ্যমন্ত্রী পীর মাজহার শাহ। তিনি বলেছেন, হামলায় আহত হয়েছেন আরও ৫৬ জন।
শনিবার (১০ মে) বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় গোলাগুলিতে গত রাতে তারা মারা যান।
তথ্যমন্ত্রী জানান, গোলার আঘাতে ২৩৫টি বাড়ি ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে ২০৬টি আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে এবং বাকিগুলো একেবারেই ধংস হয়ে গেছে।
ওই এলাকার কেউ স্বেচ্ছায় স্থানান্তরিত হতে চাচ্ছেন তাদের সরকার সহায়তা করছে বলেও জানান তিনি। এছাড়াও তিনি বলেন, দুই শতাধিক স্বেচ্ছাসেবকের দল প্রস্তুত করা হয়েছে, তারা জরুরি পরিস্থিতিতে সাহায্য করবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






