লেবাননের পর ইয়েমেনেও ইসরায়েলের হামলা
লেবানন ও ইয়েমেনে ইসরায়েলি হামলার ফলে ক্ষতিগ্রস্ত এলাকা ও আহত মানুষজনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
লেবাননে ইসরাইলী হামলায় ২৪ ঘণ্টায় আরো ১শ’ ৫ জন নিহত হয়েছেন। লেবানন সীমান্তে ভারি অস্ত্র ও সৈন্য সমাবেশ করছে ইসরাইল। গাজায় অব্যাহত ইসরাইলী হামলায় নিহত হয়েছেন ২৮ জন। ওদিকে ইয়েমেনের দু’টি বন্দর নগরীতেও হামলা হয়েছে। সমুদ্রবন্দর ও বিদ্যুত কেন্দ্রে হামলায় মারা গেছেন ৪ জন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহর অক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির মেডিকেল ও নিরাপত্তা সূত্র এমন তথ্য জানিয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






