আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১০৫

লেবাননে ইসরায়েলি হামলার সময় ধোঁয়া ও সৈন্যদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননে ইসরায়েলি হামলার সময় ধোঁয়া ও সৈন্যদের দৃশ্য, যেখানে যুদ্ধের পরিস্থিতি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পরও লেবাননে থামছে না ইসরায়েলের বিমান হামলা, বরং আরও তীব্র হচ্ছে তাদের আক্রমণ। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় লেবাননে অন্তত ১০৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০০ জনেরও বেশি মানুষ।

আল জাজিরা জানিয়েছে, গতকাল (২৯ সেপ্টেম্বর) রোববার নতুন করে লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল। মূলত হিজবুল্লাহর ঘাঁটিগুলোকে লক্ষ্য করে গোলাবর্ষণ করা হচ্ছে। হিজবুল্লাহ প্রধানের মৃত্যু পরও যে হামলা থামবে না, নতুন করে বিমান হামলায় তা স্পষ্ট করে দিয়েছে ইসরায়েল।

লেবানন সরকারের তরফ থেকে জানানো হয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি সেনার বিমান হামলা বাড়ার পর থেকে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। গত সোমবারই দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় প্রায় ৫০০ জনের মৃত্যু হয়। তার মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এরই মধ্যে লেবানন সীমান্তের কাছে সামরিক সরঞ্জামাদিসহ সৈন্যের সংখ্যা বাড়ি চলেছে ইসরায়েল। ফলে দেশটিতে ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের আশঙ্কা করা হচ্ছে। পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহও।

বিষয়:ইসরায়েল লেবানন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…