প্যারিস অলিম্পিকে পঞ্চম দিনের শেষদিকে ছেলেদের ১০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ এনেছেন চীনের ঝানলে পান। এ ইভেন্টে নিজের গড়া বিশ্বরেকর্ডই ভেঙেছেন তিনি।
১০০ মিটার ফ্রিস্টাইলে বুধবার রাতে ৪৬.৬০ সেকেন্ড সময় নেন ঝানলে। তার আগের রেকর্ডটি ছিল এবছর ফেব্রুয়ারিতে। দোহায় ৪৬.৮০ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন।
এ ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন অস্ট্রেলিয়ার কাইল চালমার্স (৪৭.৪৮)। আর ব্রোঞ্জ জিতেছেন রোমানিয়ার দাভিদ পোপোভিচি।







