চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণ আফ্রিকায় হাজারের বেশি অবৈধ খনি শ্রমিক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৫
আন্তর্জাতিক
A A
অভিযুক্ত খনি শ্রমিকরা গ্রেপ্তার, দক্ষিণ আফ্রিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিন আফ্রিকার উত্তর-পূর্বে অবৈধ সোনার খনিতে কর্মরত প্রায় হাজারের বেশি অবৈধ খনি শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সপ্তাহব্যাপী পুলিশের অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মপুমালাঙ্গা প্রদেশের পুলিশের ধারণা গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখনও ভূগর্ভে অবৈধ খনি শ্রমিক রয়েছে।

শনিবার (২ আগস্ট) এএফপি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।

গত সোমবার থেকে শুরু হওয়া পুলিশ অভিযানে এসওয়াতিনি এবং মোজাম্বিকের সীমান্তবর্তী বারবারটন গ্রামের কাছে গোপন খনি শ্রমিকদের লক্ষ্যবস্তু করা হয়েছিল।

মপুমালাঙ্গা পুলিশের মুখপাত্র ডোনাল্ড মোধলুলি বলেছেন, খনি থেকে বেরিয়ে আসার সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, এটি খনি নিরাপত্তা এবং পুলিশের মধ্যে একটি যৌথ অভিযান। এখন পর্যন্ত প্রায় ১,০০০ অবৈধ খনি শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে এখন পর্যন্ত কোনও হতাহতের ঘটনা রেকর্ড করা হয়নি।

জোহানেসবার্গের পশ্চিমে স্টিলফন্টেইন শহরের কাছে একই ধরণের অভিযান চালানোর এক বছরেরও কম সময়ের মধ্যে এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। যেখানে জানুয়ারিতে তাদের খনিগুলো চূড়ান্তভাবে বন্ধ করে দেওয়ার আগে কমপক্ষে ৯০ জন অবৈধ খনি শ্রমিক প্রাণ হারিয়েছিলেন।

Reneta

স্টিলফনটেইনের সেই অভিযানের মতো এবারও বারবারটনের কাছে পুলিশ অবৈধ খনিগুলো ঘিরে রেখেছিল যাতে খাবার ও অন্যান্য সরবরাহ প্রবেশ করতে না পারে। এর ফলে ভেতরে থাকা শ্রমিকদের বাধ্য হয়ে উপরে উঠে আসতে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১০০০ শ্রমিকখনি শ্রমিকজোহানেসবার্গদক্ষিন আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬

সমন্বিত উদ্যোগ ছাড়া উপকূলীয় সহনশীলতা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

ঢাকার সিনেমার ৭০ বছর পূর্তি, চ্যানেল আইয়ে পোস্টার প্রদর্শনী

আগস্ট ২, ২০২৬

জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা, রেস্তোরাঁয় খাবারের দাম চড়া

আগস্ট ২, ২০২৬

সুড়ঙ্গ–দাগি’র পর বড়পর্দায় আবারও নিশো-তমা জুটি

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT