চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ১০ জন গ্রেপ্তার

সুমন রায় সুমন রায়
১০:৩৪ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
নিষিদ্ধ ছাত্রলীগের ১০ জন গ্রেপ্তার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১০ জনকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন মনির (২৮), শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফাজায়েল ভূঁইয়া রয়েল (২৫), পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আকন্দ (২৮), পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (৩০), পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান (২৫), বেলাব উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক ভূঁইয়া (২৮), পলাশ থানা ছাত্রলীগের সদস্য মো. রাজু মিয়া (৩১), মো. আমিনুল ইসলাম (২৬), শিবপুর থানা ছাত্রলীগের সদস্য মো. ফরহাদ আফরাদ (১৮), মনোহরদী থানা ছাত্রলীগের সদস্য মো. জাহিদ মোল্লা (২৪),

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকায় অভিযান চালায় নরসিংদী মডেল থানা পুলিশ। এসময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নরসিংদী জেলার বিভিন্ন শাখার ১০ নেতাকে আটক করা হয়। পরে তাদের সেকান থেকে নরসিংদী মডেল থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ‘ভ্যাট বৃদ্ধি বন্ধ কর, ইউনুস তুই পদত্যাগ কর’, ‘ইউনুস তুই তওবা কর, জনগনের পায়ে ধর’, যাতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার এবং প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কদের ছবি সম্বলিত কাগজের মুখোশ পাওয়া যায়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গত মাসের ৫ তারিখে নরসিংদী মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিকেলে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে। আদালতে তাদের বিরুদ্ধে ৭দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

ট্যাগ: নারায়ণগঞ্জের রূপগঞ্জনিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেফতার: প্রধান উপদেষ্টার প্রেস উইং

পরবর্তী

পোষ্য কোটা বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবার অনশন

পরবর্তী
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

পোষ্য কোটা বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবার অনশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা, পূজার আনুষ্ঠানিকতা ও দর্শনার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৭ মণ্ডপে সরস্বতী পূজা উদযাপন 

সর্বশেষ

আলভারেজকে বার্সায় বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’, কঠোর বার্তা অ্যাটলেটিকোর

আগস্ট ২৬, ২০২৬

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

ভবনের ছাদে ছাদে গড়ে উঠছে ছাদকৃষি

আগস্ট ২৬, ২০২৬

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT